Saturday, August 13, 2016

কম্পিউটারের কিছু সমস্যার আলামত এবং সমস্যার সহজ সমাধান


সমস্যা-1। যদি কম্পিউটারের পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে কম্পিউটার অন না হয় তাহলে বুঝতে হবে কম্পিউটারের পাওয়াস স্প্লাইতে সমস্যা হয়েছে।
সমাধান- পাওয়ার সাপ্লাই পরিবর্তন করলেই কম্পিউটার ঠিক হয়ে যাবে। খুচরা বাজারে বিভিন্ন দামের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় যেমন- 350/- টাকা, 450/- টাকা, 600/- টাকা এবং আরো ভালো মানের বেশি দামি পাওয়ার সাপ্লাই বাজারে পাওয়া যায়।


সমস্য-2। যদি কম্পিউটার অন করার পর দেখেন কম্পিউটার অন হয়েছে এবং পাওয়ার সাপ্লাই চলতেছে কিন্তু মনিটরে কিছুই আসতেছে না তাহলে সমস্যা র‌্যাম কার্ড এ অথবা মনিটরের ক্যাবলে।
সমাধান- প্রথমে মনিটরের পাওয়ার ক্যাবল এবং ভিজিএ ক্যাবল কানেকশন চেক করুন কাজ না হলে কম্পিউটারের কেচিং খুলে প্রধমে র‌্যাম কার্ডটি খুলে ফেলুন এবং ইরেজার (পেন্সিলের দাগ মোছার রাবার) দিয়ে র‌্যাম কার্ডের গোড়া ঘসে পরিস্কার করে আমার লাগিয়ে দিন কাজ হয়ে যাবে।তার পরেও কাজ না হয়ে র‌্যাম পরিবর্তন করে ফেলুন।

সমস্যা-3। মনিটরে যদি কালার ঠিক মত না আসে বা মনিটরের কালারের সমস্যা হয় তাহলে বুঝতে হবে ভিজিএ ক্যাবল এ সমস্যা হয়েছে।
সমাধান- ভিজিএ ক্যাবল পরিবর্তন করে ফেলুন কাজ হয়ে যাবে। যদি ভিজিএ ক্যাবল মনিটরের সাথে ফিক্স থাকে অভিজ্ঞদের দ্বারা তাতাল দিয়ে ঝালাই দিয়ে ভিজিএ ক্যবল পরিবর্তন করে ফেলুন আর তাও না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন। unlimitedlarn@gmail.com, 01934383389
সমস্যা- 4। যদি কম্পিউটার অন করার পর পুরোপুরি অন না হয়ে বার বার রিয়েষ্টার নেয় অথবা মনিটরে কিছু লিখা আসার পরে একা একাই বার বার রিয়েষ্টার নেয় তাহলে বুঝতে হবে কম্পিউটারের উইন্ডোস ক্রাস হয়ে গেছে।
সমাধান- নতুন করে উইন্ডোস দিলেই কম্পিউটার ঠিক হয়ে যাবে।



সমস্যা-5। কম্পিউটার যদি 10মিনিট চালানোর পরে একা একাই বন্ধ হয়ে যায় অথবা একা একাই রিয়েস্টর নেয় তাহরে বুঝতে হবে প্রসেসরে সমস্যা।

সমাধান- হয়তো প্রসেসরের কুলিং ফ্যান ঠিক মতো ঘুরতেছে না কুলিং ফ্যানে ঠিক মতো না ঘুরলে কুলিং ফ্যান পরিবর্তন করে ফেলুন। অথবা প্রসেসর এবং হিট সিনের মাঝখানের থার্মাল পেষ্ট সুখিয়ে গেছে। হিট সিন এবং প্রসেসরের মাঝে নতুন করে থার্মাল পেষ্ট লাগিয়ে দিলেই কেম্পিউটার আর বন্ধ হবে না এবং একা একা রিয়েষ্টর ও নিবে না কিন্তু তারপরে ও যদি ঠিক না হয় তাহলে প্রসেসর পরিবর্তন করতে হবে।

No comments:

Post a Comment